PINAKI CHOWDHURY
3 years 7 months ago
সাড়ম্বরে পালিত হল স্বাধীনতার ৭৫ তম বর্ষ। বাস্তবে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুযোগ্য নেতৃত্বে দেশ এখন অনেক এগিয়েছে। দেশে এখন সুশাসনের হাওয়া বইছে। কোভিড পরিস্থিতিতে দেশের মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক মুখ আমরা সবাই প্রত্যক্ষ করেছি। তবে বিদেশনীতির প্রতি আমাদের দেশের আরও সতর্ক হতে হবে। কিন্তু বর্তমানে মূল্যবৃদ্ধি একটা বড় ইস্যু। বিশেষ করে গ্যাসের দাম কিছুটা কম হলে আমজনতার কিছু সুরাহা হবে। তবে সার্বিক ভাবে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুধুমাত্র বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী প্রধানমন্ত্রী নন, বরং তিনি সর্বসাধারণের জন্য নিবেদিত প্রাণ। দেশ তথা দশের উন্নতি সাধনের জন্য তিনি যথাসাধ্য চেষ্টা করে চলেছেন। সবশেষে বলি, my gov এর যেসব ক্যুইজ এবং ট্যাগলাইন , স্লোগান লেখার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, লাখ লাখ ভারতবাসী সেখানে অংশগ্রহণ করেন। নিঃসন্দেহে এটি একটি মহৎ উদ্যোগ। সাধুবাদ জানাই।। অভিনন্দন এবং শুভেচ্ছাসহ :- পিনাকী চৌধুরী।।
Like
(9)
Dislike
(1)
Reply
Report Spam